রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটক ২ : ড্রেজার মিশিন ধ্বংস

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জন আটক করেছে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হল দারাগাঁও গ্রামের কদ্দুস মিয়া ও আব্দুল করিম। তাছাড়া অবৈধ বালু উত্তোলনকালে ২৬টি ড্রেজার মেশিন ধ্বংশ করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করের চুনারুঘাট থানার একটি বিশেষ টিম।
রোববার বিকালে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে চা বাগান ও মানুষের বাড়ি ঘরের পাশ থেকে প্রভাবশালীরা অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। গর্ত করা হচ্ছে ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত। যা পরিবেশ আইনে সম্পুন্ন নিষিদ্ধ। এলাকাবাসী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দারাগাঁও গ্রামের কিছু প্রভাবশালীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কেবল তা বন্ধ করা সম্ভব।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বিষয়টি স্বীকার করে বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com