সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে গতকাল বুধবার (০৭ অক্টোবর) সকাল ১১টায় বাহুবল মডেল থানা সংলগ্ন সাতকাপন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে দোয়া মাহফিলের মাধ্যমে এ এজেন্ট শাখার উদ্বোভন করা হয়।

বাহুবল ব্যাংক এশিয়া শাখার এজেন্ট ও বর্ণসাজ কম্পিউটার সেন্টারে সত্ত্বাধিকারী মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া জেলা শাখার ম্যানেজার এমদাদ হোসেন প্রধানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া বাহুবল শাখার ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম আজিজুর রহমান মানিক, ইকরা মডেল একাডেমির অধ্যক্ষ হুমায়ুন করিব, ব্যবসায়ি লুৎফুর রহমান, হাবিবুর রহমান, জুয়েল আহমেদ, আবিদ মিয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা কবির আহমেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com