রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হবিগঞ্জে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : এটিএন বাংলা হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক প্রভাকর সম্পাদক আব্দুল হালিম সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মাধবপুরের বাঘাসুরা ইউপি চেয়ারম্যান কর্তৃক হয়রানি মূলক মামলার প্রতিবাদে বাহুবলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম বাহুবল উপজেলা শাখা ও প্রভাকর পাঠক সমাজের উদ্যোগে মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আজিজুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, মানবজমিন প্রতিনিধি নুরুল ইসলাম মনি, ডেইলি অবজারভার প্রতিনিধি এম সাজিদুর রহমান, দৈনিক দেশ প্রতিনিধি সাঈদ আহমদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নুরুল আমিন, অনলাইন নিউজ পোর্টাল গ্রীণলাইন. ২৪ এর সম্পাদক সাদিকুর রহমান সহ বাহুবলে কর্মরত সাংবাদিকবৃন্দ। পরিচালনা করেন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস প্রতিনিধি সোহেল আহমদ। বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলার নিন্দা জানান এবং মামলা প্রত্যাহারের দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com