শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় সম্মাননা প্রদান

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় ডা. হরিপদ রায় ও প্রধান শিক্ষক কল্যাণ দেবকে সম্মাননা প্রদান করা হয়েছে ৷ ঝরে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষম, ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব
এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ দেওয়ান সামছুল ইসলাম সরকারি প্রাথমিক

বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি ডা. হরিপদ রায় এর কৃতিত্বের জন্য শ্রীমঙ্গলে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মাননা প্রদান করা হয় ৷ উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের উপ-পরিচালক মো: মোসলেম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শামসুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোশারফ হোসেন, কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, দি লাইফস গুডস কিন্টার গার্টেন এর অধ্যক্ষ কাজী আসমাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে টিচার্স কালচারাল ক্লাবের পরিবেশনায় এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ সঞ্চলনায় ছিলেন সহকারি শিক্ষক অনিতা দেব ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com