শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

লাকসামে শিশু ফোরামের জীবন দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির সহায়তায় উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন, বাকই, মুদাফরগঞ্জ ও পৌরসভার ৩২টি গ্রামের শিশু ফোরাম সংগঠনের দুইজন করে ৬৪ জনকে জীবন দক্ষতামূলক শিক্ষা কার্যক্রমের উপর ৪ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

স্থানীয় মিশ্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এতে শিশু ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রশিক্ষণ গ্রহণ করে প্রতি সাপ্তাহে একদিন করে ফোরামের অন্যান্য সদস্যদেরকে ৯ মাসব্যাপী প্রশিক্ষণ দিবে। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিশুদের নিয়ে একটি দল গঠন করে এরা পরিপূর্ন সংগঠনের মাধ্যমে জীবন ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করবে।

প্রশিক্ষণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও’র সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন লাকসাম এপির প্রোগাম অফিসার লাকী গোমেজ, সুব্রত মল্লিক, মানিক লাল সরকার, মহসিন খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com