রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সিলেট জেলা ও মহানগর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি : সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ কমিটি অনুমোদন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি শুক্রবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুটি ইউনিটের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কিছুক্ষণের মধ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হাতে অনুমোদিত কমিটির তালিকা হস্তান্তর করা হবে বলে জানা যায়।

এর আগে দীর্ঘ ১৪ বছর পর ২০১৯ সালের ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দীর্ঘ ৮ বছর পর সিলেট জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি করা হয় এডভোকেট লুৎফুর রহমানকে। আর সাধারণ সম্পাদক হন নাসির উদ্দিন খাঁন। অপরদিকে, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক জাকির হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com