রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন এরশাদ

তরফ নিউজ ডেস্ক : টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ শনিবার এক অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার এ কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যেও সম্মানের বিষয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই রাষ্ট্রপতি।

এদিকে হুসেইন মুহম্মদ এরশাদ ফের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। আজ শনিবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জাপার একটি সূত্র জানিয়েছে।

জাপা প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার বলেন, জাপা চেয়ারম্যান নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে হাসপাতালে গেছেন। তার ব্লাড নিতে হয়।  আগামীকাল সিএমএইচ থেকে সংসদ ভবনে দুপুর ১২ টায় শপথ নিয়ে বাসায় ফিরবেন। তার স্বাস্থ্যের অবস্থা ভালো ।

সাবেক এই রাষ্ট্রপতি অনেকদিন ধরেই নানান জটিলতায় ভুগছেন। গত নভেম্বর থেকে দিনে দিনে তার অবস্থার অবনতি হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য। ফিরে আসেন ২৬ ডিসেম্বর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com