রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব দু’জনই সুনামগঞ্জের বাসিন্দা

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ-(দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সোমবার বিকালে পূর্ণ মন্ত্রী হিসেবে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন।

ক্লিন ইমেজের সজ্জন রাজনীতিবিদ এমএ মান্নান প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে পূর্ন মন্ত্রী হয়ে পরিকল্পনা মন্ত্রী হয়েছেন।
কাকতালীয়ভাবে হলেও সত্য সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামের বাসিন্দা এমএ মান্নান যে মন্ত্রণালয়ের মন্ত্রী সেই মন্ত্রণালয়ের সচিব সুনামগঞ্জ শহরে আরপিননগরের বাসিন্দা দিলোয়ার বখত। প্রতিমন্ত্রী এমএ মান্নানের মতই তিনিও
কিছুদিন পূর্বে ভারপ্রাপ্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে পূর্ণ সচিবের দায়িত্বভার গ্রহণ করেন।

জানা যায়, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও সচিব দিলোয়ার বখতের মধ্যে আগে থেকেই যোগাযোগ ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। জেলা প্রশাসনের একাধিক কর্মসূচিতে জেলার এই দুই কৃতী সন্তান একসাথে উপস্থিত থেকেছেন। এখন দুইজনই জেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে আশা জেলাবাসীর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com