মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল সংরক্ষিত বনে গাছ কাটার সময় আটক ২, কাঠ ও ট্রাক্টর জব্দ বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

হবিগঞ্জের গুঙ্গিয়াজুরি হাওরে মাঠ দিবস অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ধান গবেষনা ইনস্টিটিউ উদ্ভাবিত ধান হাইব্রিড বি ৫ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গুঙ্গিয়াজুরি হাওরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ নাগুরা ধান গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোজাম্মেল হক, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা রফিকুল ইসলাম, এসেড এর নির্বাহী পরিচালক জাফর ইকবাল চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে ধান কর্তন করে ওজন দিয়ে দেখা যায় বি-৫ জাতের ধানে প্রতি বিঘায় ৩৫ মন ধান ফলন হয়েছে। এতে করে কৃষকরা আগামীতে এ জাতের ধান উৎপাদনে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

হবিগঞ্জ নাগুরা ধান গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোজাম্মেল হক বলেন, বি ৫ জাতের ধান চাষ করে কৃষকরা আর্থিকভাবে অনেক লাভবান হয়েছে। প্রতি বিঘায় ৩৫ মন ধান ফলন হয়েছে। কৃষকের বাম্পার ফলনে এলাকার সাধারণ কৃষকরা অত্যন্ত খুশি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com