বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে হত্যা মামলার ৫২ আসামি কারাগারে

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা :  বানিয়াচংয়ে মতিউর রহমান হত্যা মামলায় ৫২ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিনুর আক্তার এ আদেশ প্রদান করেন।

জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর জেলার বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের সাবেক মেম্বার আরজু মিয়া ও আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ফরিদ মিয়ার পক্ষের লোক মতিউর রহমান নিহত হয়। এ সময় আহত হয় আরও অন্তত: ২০ জন।

এ ঘটনায় পরদিন নিহতের ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে আরজু মিয়াকে প্রধান আসামি করে ৭২ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রোববার প্রধান আসামি আসামি আরজু মিয়াসহ ৫২ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ৫২ আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com