সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা ৫ লাখ

তরফ স্পোর্টস ডেস্ক : খেলা চলাকালে মাঠে আচরণবিধি ভঙ্গের দায়ে ৩ ম্যাচের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে বিসিবি। সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে মোহামেডান অধিনায়ককে।
ম্যাচ রেফারি মোর্শেদ চৌধুরীর রিপোর্টের ভিত্তিতে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করে বিসিবি। সন্ধ্যায় সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদ সম্মেলনে সাকিবের নিষেধাজ্ঞার কথা জানান।

ঢাকা প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি ক্রিকেটে শুক্রবার অবিশ্বাস্য আচরণ করেন সাকিব আল হাসান। আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক একবার লাথি মেরেছেন স্টাম্পে। এই সময়ে আম্পায়ারের সঙ্গে ক্ষিপ্তভাবে কথা বলতে দেখা গেছে সাকিবকে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠ ছেড়ে যাওয়ার আগে স্টাম্প তুলে মাটিতে আছড়ে ফেলেন সাকিব।

কিছুক্ষণ পর অশালীন ভঙ্গি করেন আবাহনী ড্রেসিংরুমের দিকে। সাকিবের সেই ভঙ্গি দেখে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন তেড়ে আসেন। আঙুল উঁচিয়ে সুজনের সঙ্গে বিতর্কে জড়ান সাকিব। ম্যাচ রেফারি তার রিপোর্টে সাকিবের শাস্তির সুপারিশ করেন। মাঠে বিতর্কিত আচরণের পর ফেসবুকে ক্ষমা চান সাকিব। তবে শাস্তি এড়াতে পারলেন না তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com