রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ময়নামতির তুতবাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ড্রামট্রাক চাপা দেওয়ায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ কামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভোরে কুমিল্লার ময়নামতির তুতবাগান এলাকায় কুমিল্লামুখী সিএনজিকে পেছন দিক থেকে ড্রামট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়।’

নিহতরা হলেন—সাদকাপুর গ্রামের মৃত ছফর আলীর ছেলে অটোরিকশাচালক জুলহাস মিয়া (৬০), আবুল হাসেমের ছেলে অটোরিকশার যাত্রী জহিরুল ইসলাম (৩৫), কংসনগর গ্রামের দৌলতখানের ছেলে অটোরিকশার যাত্রী মোহাম্মদ জালাল (৪০) ও ছাগুরা গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে অটোরিকশার যাত্রী সাইফুল ইসলাম (৩৩)। নিহত অপর যাত্রীর নাম জানা যায়নি।

গুরুতর আহত ২ জনের একজন অটোরিকশার যাত্রী ও অপরজন ড্রামট্রাকের আরোহী। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পাশাপাশি নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com