রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত বেড়ে ১০

তরফ নিউজ ডেস্ক : বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৯ মে) ভোরে উপজেলার বামরাইলে যমুনা লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত‌দের ম‌ধ্যে ১৩ জন‌কে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, আহতদের মধ্যে মাধব শীল (৪৫) নামের এক ব্যক্তি শেবা‌চিম হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে। তার পিতার নাম ম‌নোরঞ্জন বলে জানা গেছে।

ওসি জানান, বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যা‌চ্ছিল। পথে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

হাইওয়ে পুলিশের ও‌সি শেখ বেলাল হো‌সেন জানান, বাস থে‌কে ৮ জন, পা‌শের ডোবা থে‌কে ১ জনের মর‌দেহ উদ্ধার করা হয় এবং শেবা‌চিম হাসপাতা‌লে আহত ১ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com