শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

বাহুবলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো- উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সালাউদ্দিনের মেয়ে জান্নাত (২) ও সালাউদ্দিনের আপন ভাই মহিউদ্দিনের ছেলে ইয়াছিন (৪)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ জানান, নিহত শিশুরা চাচাত ভাই-বোন। শনিবার দুপুর বেলায় খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডের থানার ওসি রাকিবুল ইসলাম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com