শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে সাব্বির আহমেদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ মিঠুন রায়।

নিহত সাব্বির আহমেদ উপজেলার গোয়ারুয়া গ্রামের মুখলেছ মিয়ার পুত্র। এবং স্থানীয় বাজারের মুদিমাল কর্মচারী।

নিহতের পরিবারের বরাত দিয়ে বাহুবল মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, সোমবার বিকেলে সাব্বির আহমেদ নামে ওই যুবক উপজেলার জাঙ্গালিয়া নামক স্থানে মোটর সাইকেল চালানো শিখতে যায়। এসময় সে দুর্ঘটনার কবলে পড়ে। পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com