মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে অবশিষ্ট ১৮ প্রার্থীর সকলেই বৈধতা পেয়েছেন। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এ বাছাই সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রির্টানিং অফিসার মনজুর আহসান ও উপজেলা নির্বাচন অফিসার শাহনাজ আক্তার।

বাহুবল নির্বাহী অফিসার মনজুর আহসান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মামলাজনিত তথ্য গোপন করার দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ফিরোজ আলী মিয়া (সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান) ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম-এর মনোয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। এছাড়া চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে অবশিষ্ট ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় হয়। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, আক্তারুজ্জামান (নাসির), রাজন চৌধুরী ও আনোয়ার হোসেন (ছালেহী)। ভাইস চেয়ারম্যান পদে মোঃ শামীনুর রহমান (শামীম), সোহেল আহমেদ (কুটি), কামরুল ইসলাম, ফারুক মিয়া, নবী হোসেন মোড়ল, শশাংক রঞ্জন দাশ ও আব্দুল মালেক মাদানী। মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার শিপা, নিছফা আক্তার, নাজমুন নাহার (রীতা), আলফা বেগম ও ছালেহা বেগম।

নির্বাচনী তফসিল মতে আগামী ২৪-২৬ এপ্রিল রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৭-২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলার ৭ ইউনিয়নে এবার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬২২ জন। তন্মমধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫৭ জন, মহিলা ৭৪ হাজার ৪৬৪ জন এবং হিজরা ১ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com