বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবল উপজেলা নির্বাচন : ২০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ৭ চেয়ারম্যান, ৮ ভাইস চেয়ারম্যান ও ৫ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী রির্টানিং অফিসার ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান ও বাহুবল উপজেলা নির্বাচন অফিসার শাহনাজ আক্তার।

চেয়ারম্যান : চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী (কৈ মাছ), সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই (টেলিফোন), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আলী মিয়া (মোটরসাইকেল), আক্তারুজ্জামান নাসির (আনারস), রাজন চৌধুরী (কাপ-পিরিচ)ও আনোয়ার হোসেন ছালেহী (দোয়াত কলম)।

ভাইস চেয়ারম্যান : ভাইস চেয়ারম্যান পদে মোঃ শামীনুর রহমান শামীম (মাইক), সোহেল আহমেদ কুটি (তালা), কামরুল ইসলাম (চশমা), ফারুক মিয়া (পালকী), নবী হোসেন মোড়ল (টিউবওয়েল), শশাংক রঞ্জন দাশ (টিয়া পাখি), আব্দুল মালেক মাদানী (উড়োজাহাজ) ও সিরাজুল ইসলাম (বই)।

মহিলা ভাইস চেয়ারম্যান : মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার শিপা (হাঁস), নিছফা আক্তার (ফুটবল), নাজমুন নাহার রীতা (কলস), আলফা বেগম (বৈদ্যুতিক পাকা) ও ছালেহা বেগম (পদ্মফুল)।

আগামী ২১ মে ৬ষ্ঠ বাহবল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলার ৭ ইউনিয়নে এবার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬২২ জন। তন্মমধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫৭ জন, মহিলা ৭৪ হাজার ৪৬৪ জন এবং হিজরা ১ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com