শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

বাহুবলে উপজেলা ভিত্তিক নুরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলা ভিত্তিক নুরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জামিয়া আশরাফিয়া চন্দনিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চলিতাতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক-এর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হাই-এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মনির উদ্দিন।

উপস্থিত ছিলেন রায়ধর মাদ্রাসার মুহতামিম আবু সালেহ সাদী, জামিয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা ফজলুল করিম ফেরদাউস, অলুয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল বশির, জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, জামিয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবুল কালাম, হবিগঞ্জ তালিমুল নেছা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইদুর রহমান, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দল জলিল, হাফেজ মইনুল ইসলাম, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, জামিয়া আশরাফিয়া চন্দনিয়া মাদ্রাসার সভাপতি ইসলাম উদ্দিন, ইউপি মেম্বার জৈন উদ্দিন, মুরুব্বি কামাল মিয়া, এবিএম শামসুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র মাসুম আহমেদ।

উল্লেখ্য, নুরানী প্রতিযোগিতায় উপজেলার ১১০ প্রতিযোগি অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com