মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে অর্ধ লাখ টাকা জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে যৌথ বাহিনী ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়। মিরপুর বাজারে যৌথবাহিনীর অভিযানকালে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে আত্মগোপন করেন।

হবিগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মিষ্টির কার্টুনের ওজন বেশি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স কুটুমবাড়ি মিষ্টিঘরের মালিক আরমান মিয়াকে ১০ হাজার টাকা, জিলাপিতে অস্বাস্থ্যকর রং মিশানোর দায়ে মেসার্স শাহজাহান মিষ্টি ঘর এর মালিক শাহজাহান খানকে ৪ হাজার টাকা, নষ্ট গুড় ও মেয়াদোত্তীর্ণ চা-পাতা রাখার দায়ে মেসার্স রিপন ভেরাইটিজ স্টোর এর মালিক আলী হোসেনকে ৮ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে তিন ভাই হোটেলের মালিক সুন্দর আলীকে ৬ হাজার টাকা ও জিলাপিতে অস্বাস্থ্যকর রং মিশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে মেসার্স দীপক মিষ্টান্ন ভান্ডারের মালিক দীপক পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখিত এ ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com