মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান বাল্লা সীমান্তে ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামি আটক হবিগঞ্জ প্রেসক্লাবে নূরুল হক কবিরের মায়ের স্মরণে দোয়া মাহফিল বানিয়াচংয়ে ২১ নভেম্বর ইসলামী মহাসম্মেলন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাহুবলে “ইউসেব ট্যালেন্ট হান্ট-৪.০” অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে অনুষ্ঠিত হলো প্রাক্সিস হবিগঞ্জ প্রেজেন্টস “ইউসেব ট্যালেন্ট হান্ট-৪.০”। বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে ছিলেন কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব শামীম আল ইমরান।

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব)-এর সভাপতি রাতুল দেব-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক মো: আইয়ুব আলী, বাহুবল কলেজের সহকারী অধ্যাপক মো: আব্দুর রকিব, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি বাহুবল উপজেলার সাধারণ সম্পাদক পংকজ কান্তি গোপ, সানশাইন মডেল হাইস্কুলের পরিচালক এম. শামছুদ্দিন। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন প্রতিযোগী অংশ নেয়। “ইউসেব ট্যালেন্ট হান্ট-৪.০”-এর স্পনসর ছিল ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রাক্সিস হবিগঞ্জ’।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সানশাইন মডেল হাইস্কুল এবং রানারআপ হয় গ্রিনপার্ক স্কুল এন্ড কলেজ। বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com