বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ঢাবি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীর লাশ উদ্ধার

দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর জগন্নাথ হল থেকে সঞ্জয় বাড়াইক (২২) নামে হবিগঞ্জের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, আজ সোমবার (১৪ জুলাই) ভোরে হলের ভেতরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমু চা বাগান এলাকায়। তিনি ওই এলাকার মনিরুদ বাড়াইকের ছেলে।

জগন্নাথ হল সূত্র জানায়, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে, ওই যুবক ভবন থেকে পড়ে গেছে। তবে তিনি পড়ে গেছেন নাকি লাফ দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মানসুর বলেন, প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

এদিকে, ঢাবি কর্তৃপক্ষ এক ফেইসবুক পোস্টে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com