মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত

হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা স্থলবন্দরের অপারেশন কার্যক্রম স্থগিত করেছে সরকার। 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :  বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে বাল্লা স্থলবন্দরের অপারেশন কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়। জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা স্থলবন্দর।

কিন্তু বন্দরটি কাজে আসেনি। বছরের পর বছর ধরে পরে থাকায় বন্দরটি গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। অপচয় হয়েছে সরকারি টাকার।  স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারাকোট গ্রামে স্থলবন্দর নির্মাণ করা হয়। এ সময় স্থলবন্দর নির্মাণের জন্য প্রায় ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০১৬ সালের ২৩ মার্চ স্থলবন্দরের নির্মাণকাজ শুরু হয়।

২০২৩ সালের জুন মাসে শেষ হয়। বন্দরের স্থাপনা নির্মাণ কাজের ব্যয় হয়েছে ৪৯ কোটি ৯০ লাখ টাকা। বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মুড়ায় বন্দর স্থাপন করেনি ভারতীয় কর্তৃপক্ষ।তখন থেকেই বন্দরের ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়েছিল। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘সরকার এ বন্দরের কার্যক্রম বন্ধ করায় এটি অরক্ষিত হয়ে পড়বে। সরকারকে এখনই এর অবকাঠামো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে হবে।’

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। বাল্লা স্থলবন্দর যাতে বেদখল না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com