মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলা আমীর মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মপরিষদ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় কর্মপরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে উপজেলা আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ইদ্রিস আলী। নায়েবে আমীর হয়েছেন মাওলানা কামরুল ইসলাম ও মীর সাহেব আলী। সেক্রেটারি মনোনীত হয়েছেন ফুয়াদ হাসান। সহকারী সেক্রেটারি হয়েছেন মাওলানা ইমদাদুল হক চৌধুরী ও এস এম নোমান।
এ ছাড়া মানবসম্পদ ও শ্রমিক কল্যাণ বিভাগের দায়িত্ব পেয়েছেন মো. খলিলুর রহমান, দাওয়াহ, প্রকাশনা, শিক্ষা ও সাহিত্য বিভাগের দায়িত্বে রয়েছেন মাওলানা রায়হান উদ্দিন, প্রচার, মিডিয়া, আইন-আদালত ও যুব বিভাগের দায়িত্ব পেয়েছেন ডা. আব্দুল কাদির এবং সমাজকল্যাণ বিভাগের দায়িত্ব পেয়েছেন কাজী এম এ খালেক।
সভায় জানানো হয়, আগামী কয়েক দিনের মধ্যে উপজেলার সব ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হবে।
সভা শেষে উপজেলা আমীর মাওলানা ইদ্রিস আলী নবগঠিত কমিটির কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।