সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান বাল্লা সীমান্তে ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামি আটক হবিগঞ্জ প্রেসক্লাবে নূরুল হক কবিরের মায়ের স্মরণে দোয়া মাহফিল বানিয়াচংয়ে ২১ নভেম্বর ইসলামী মহাসম্মেলন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে চুনারুঘাট পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে তিনটি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল পরবর্তী বক্তব্যে নেতাকর্মীরা বলেন, দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করে।

তারা আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

এ সময় নেতাকর্মীরা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com