মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক খুন, ফেনীতে শোকের মাতম

ফেনী সংবাদদাতা : দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গ শহরে মোহাম্মদ শাহপরাণ নামে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রোববার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

সোমবার (২৮ জানুয়ারি) শাহপরাণের মা বিবি ফাতেমা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আরাফাত চৌধুরী রাহাত নামে এক প্রবাসীর কাছে তারা জানতে পেরেছেন- ঘটনার সময় প্রবাসী বাংলাদেশি সুপার মার্কেটের ভেতরে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে পণ্যের দাম নিয়ে শাহপরাণের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করেন ওই ব্যক্তি। অতিরিক্ত রক্তক্ষরণে শাহপরাণের মৃত্যু হয়।

এই সংবাদ আসার পরে শাহপরাণের বাড়িতে চলছে শোকের মাতম। বাংলাদেশে শাহপরাণের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার বড় মেয়ে নাজনীন সুলতানা সরকারি জিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং ছেলে সাজেদুল ইসলাম সোহান স্থানীয় কোব্বাদ আহম্মদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

শাহপরাণের বাবা এয়ার আহম্মদ জানান, শাহপরাণ ১৩ বছর যাবৎ দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। সেখানে তার তিনটি দোকান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com