রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট: চট্টগ্রাম বিভাগকে হারিয়ে সিলেট সেমিফাইনালে

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হলে বাংলাদেশের অন্যতম ফুটবল দল হিসাবে সিলেটের জৈন্তাপুর উপজেলার নাম জড়িয়ে পড়ে।

২০১৯ সনের তার ব্যতিক্রম হচ্ছে না। স্কুল পর্যায়ের ধাপ শেষে ইউনিয়ন, উপজেলা, জেলা বিভাগ পর্যায়ের খেলা শেষে এবার সেমিতে উর্ত্তীণ হল সিলেট বিভাগের জৈন্তাপুরের ক্ষুদে ফুটবল দল।

শনিবার সকাল ১১ টায় ঢাকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সিলেট বিভাগের ক্ষুদে ফুটবল দল জৈন্তাপুর উপজেলা হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের মহেশ খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় পর্যায়ের খেলায় ৩-০ গোলে চট্টগ্রাম বিভাগের দলকে পরাজিত করে সিলেটের জৈন্তাপুরের ক্ষুদে ফুটবল দল। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে-২০১৯ সেমি ফাইন্যালে খেলার যোগ্যতা অর্জন করে দলটি।

সিলেট বিভাগ সেরা এই ফুটবল দলকে নেতৃত্ব দিচ্ছেন জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, টিম ম্যানোজার বশির আহমদ, কোচ শরিফ আহমদ, প্রধান শিক্ষিকা হোসনেয়ারা পারভীন।

অপরদিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিজয়ী দল হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারা অথিতিদের নিকট হতে পুরস্কার গ্রহন করে।

আগামী ১লা এপ্রিল সোমবার সকাল ১১টায় ঢাকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে খুলনা বিভাগের সাথে সেমি ফাইন্যাল খেলায় অংশ গ্রহন করবে সিলেটের জৈন্তাপুর উপজেলার ক্ষুদে ফুটবল দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com