বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বাহুবলে ব্রেইন টিউমারে আক্রান্ত রিপনের চিকিৎসার্থে দুই প্রবাসীর অনুদান

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে ব্রেইন টিউমারে আক্রান্ত ছাত্রলীগ নেতা রিপনের চিকিৎসার্থে উপজেলার জাঙ্গালিয়া গ্রামের কাতার প্রবাসী কাজল মিয়া। তার পক্ষে তার বন্ধু শিক্ষক আবদাল হোসেন (রশিদ) আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিপনের পিতা মোঃ ফুল মিয়ার হাতে নগদ ২৫,৯৪২/- হস্তান্তর করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, যুগ্ম সম্পাদক এমএ মজিদ তালুকদার, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব প্রমুখ।

একই দিন সকালে জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রবাসী রাজন চৌধুরীর পক্ষে তার ভাই এডভোকেট সুজন চৌধুরী নগদ ১০ হাজার টাকা রিপনের পিতা মোঃ ফুল মিয়ার হাতে তোলে দেন। বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান-এর ইসলামাবাদস্থ ভাড়া বাসায় এ সময় উপস্থিত ছিলেন শাহ মোঃ শাহেদ আলী প্রমুখ।

এদিকে, গত ৮ এপ্রিল ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে বাহুবল উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপন-এর সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com