বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

মৌলভীবাজারের ৭ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের শপথ

নিজস্ব সংবাদদাতা : দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার মো. কামাল হোসেন, রাজনগর উপজেলার মো. শাহজাহান খান, কুলাউড়া উপজেলার শফি আহমদ সালমান, জুড়ী উপজেলায় এম এ মুয়িদ ফারুক, বড়লেখা উপজেলায় মো. সোয়েব আহমদ, কমলগঞ্জ উপজেলায় অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলায় শ্রী রনধীর কুমার দেব।

ভাইস চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলায় হাফিজ আলাউর রহমান টিপু (পুরুষ) ও মোছা. শাহীনা রহমান (মহিলা), রাজনগর উপজেলায় আলাল মিয়া (পুরুষ) ও মুক্তি চক্রবর্তী (মহিলা), শ্রীমঙ্গলে প্রেমসাগর হাজরা (পুরুষ), মিতালি দত্ত (মহিলা), কমলগঞ্জ উপজেলায় রামভজন কৈরী (পুরুষ), বিলকিস বেগম (মহিলা), কুলাউড়া উপজেলায় মো. ফজলুল হক খান (পুরুষ) ও ফাতেমা ফেরদৌস চৌধুরী (মহিলা), জুড়ী উপজেলায় রিংকু রঞ্জন (পুরুষ), রনজিতা শর্ম্মা (মহিলা), বড়লেখা উপজেলায় মোহাম্মদ তাজ উদ্দিন (পুরুষ) ও রাহেনা বেগম (মহিলা)।

প্রসঙ্গত, ১৮ মার্চ মৌলভীবাজারের ৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে মৌলভীবাজারের চেয়ারম্যান পদে ৭টির মধ্যে দুটিতে আওয়ামী লীগ, চারটিতে দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এদিকে সদর উপজেলায় নৌকার প্রার্থী মো. কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com