রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

শ্রীমঙ্গল মৌলভীবাজার, সংবাদদাতা : মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা   নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপজেলা ৯টি ইউনিয়নের কৃষকগন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

চলতি মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার এবছর দুই হাজার ৫০০ জন প্রান্তিক-ক্ষুদ্র কৃষকের প্রত্যেককে বিনামূল্যের ৫ কেজি আউশ ধান বীজ, ১৫ কেজি করে জিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হচ্ছে।

এদিকে কৃষি প্রযুক্তি মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতির স্টল, মালচিং ও সেড পদ্বতিতে সব্জী চাষ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা স্টল, ভাসমান সবজী চাষ, ছাদে বাগান স্বজন, পাহাড়ের ঢালে ফল,  চাষ, সমন্বিত খামার ব্যবস্থাপনা স্টল, কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্রসহ মোট নয়টি স্টল রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com