রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এই ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামী করা হয় স্থানীয় মুন্না মিয়া (১৮) কে। অভিযুক্ত মুন্নাকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৯। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার বনবীর নামক এলাকা থেকে র‌্যাব ৯ এর নেতৃত্বে একটি অভিযানিক দল গ্রেপ্তার করে। মুন্না শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান গ্রামের মতলিব মিয়ার ছেলে। শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মোঃ সোহেল রানা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে ধর্ষণের শিকার হয় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী। ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার থানায় মামলা করে নির্যাতিত শিশুটির পরিবার। ওই মেয়ের পারিবারসূত্রে জানা গেছে,  শিশুটির পিতা দিনমজুর।

 গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাদের পাশের বাড়ির বখাটে মুন্না মিয়া (১৮) মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com