রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কাল একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহবান করেছেন।

এ অধিবেশনে আগামী ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। ইতোমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা দিয়েছেন। ফলে বাজেট অধিবেশন হিসেবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

এদিকে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৫ কার্য দিবস চলে। দ্বিতীয় অধিবেশনে ৩টি সরকারি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়।

এছাড়া ওই অধিবেশনে সংসদ কার্যপ্রনালী বিধির ১৪৭ (১) বিধিতে সাধারণ আলোচনা শেষে সন্ত্রাস-যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com