শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বৃষ্টিতে টস হতে দেরি

তরফ স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বেরসিক বৃষ্টি শুরুতেই হানা দিয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে। ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টির কারণে এখনো টস করতে পারেনি দু’দলের অধিনায়ক।

ব্রিস্টলে বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। যার ফলে এখনো মাঠে এসে পৌছাননি টাইগাররা। সচরাচর ম্যাচ শুরুর অন্তত ঘণ্টা দুই আগে মাঠে এসে থাকেন মাশরাফিরা।

২০১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের সামনে। তবে এ ম্যাচে বৃষ্টির খাঁড়া মাথার ওপর ঝুলছে। ফলে বৃষ্টির কারণে খেলা না হলে, হতাশ হওয়া ছাড়া মাশরাফিদের সামনে কোনো পথ খোলা থাকবে না। কেননা আসরের সেমিফাইনালে যেতে হলে বাকি সব ম্যাচ জিততে হতে পারে দলটির।

প্রায় একই পরিসংখ্যান শ্রীলঙ্কার সামনেও। এর আগে তিন ম্যাচ খেলে দলটি একটি জয়, একটি হার ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে খেলতে পারেনি। যদিও লঙ্কানরা বাংলাদেশ থেকে এক পয়েন্টে এগিয়ে রয়েছে।

মঙ্গলবার (জুন ১১) ব্রিস্টলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে স্থানীয় আবহাওয়া বলছে বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপে এখন পর্যন্ত বৃষ্টির কারণে দুটি ম্যাচের কোনো ফলাফল হয়নি। এছাড়া আরও বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টি সাময়িক বাধা হয়ে দাঁড়িয়েছিল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন/লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত/রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশাল মেন্ডিস, থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, সুরাঙ্গা লাকমল, জিভান মেন্ডিস, লাসিথ মালিঙ্গা, ইশুরু উদানা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com