রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলের স্নানঘাট ইউনিয়নে সম্প্রসারিত বিট পুলিশিং সভা

নিজস্ব সংবাদদাতা : বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নে সস্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (০৯ জুলাই) বিকাল ৪টায় স্নানঘাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলমের সভাপতিত্বে ও পুটিজুরী তদন্ত কেন্দ্রের এসআই কাওসার মাহমুদ তোরণের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার নবাগত ওসি মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন ও পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবাশ্বির হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এএসপি পারভেজ আলম চৌধুরী বলেন, সস্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, বাল্যবিবাহ, প্রযুক্তির অপব্যবহার ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে। সমাজ থেকে এ ব্যধিগুলো দূর করতে পুলিশ-জনতা এক হয়ে কাজ করতে হবে। সবার একত্রিত উদ্যোগের ফলেই সুন্দর সমাজ গড়া সম্ভব বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com