সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজারে দুই অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার সদর উপজেলায় সিএনজিচালিত দুই অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আকবরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় করে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন ওই যুবক। পথে মৌলভীবাজারগামী হবিগঞ্জ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস এসে সামনে পড়লে বিপরীত থেকে আসা অপর একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিশাটিকে ধাক্কা দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাপষ কুমার রায় বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com