রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জের পইল সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা : ২০১৮-১৯ বছরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদানের জন্য হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়ন পরিষদকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত করা হয়েছে। গতকাল ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমানের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র গ্রহন করেন পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ।

বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে পইল ইউনিয়ন পরিষদের কর্মতৎপরতা প্রশংসাযোগ্য এবং পইলের কর্মোদ্যোগ অন্যান্য ইউনিয়ন পরিষদকেও অনুপ্রাণিত করবে। উল্লেখ্য পরিবার পরিকল্পনা, সিলেটের বিভাগীয় নির্বাচন কমিটির সার্বিক বিবেচনায় পইল ইউনিয়ন পরিষদ সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (চেয়ারম্যান), শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা (এফডব্লিউভি) এই তিনটি পুরস্কার অর্জনে সক্ষম হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com