বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিরুল মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কুমড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জামিরুল উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জামিরুল মিয়া কুমড়ি গ্রামে থেকে এক বাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে টিওবওয়েলে গোসল করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত টিওবওয়েলের সাথে সংযুক্ত পানির পাম্পের ইলেকট্রিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ  জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জামিরুলকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ত্রিলোক চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com