মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, বর-কনেসহ নিহত ৯

ছবি: সংগৃহীত

তরফ নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেন ও বরবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেন (৫৫), স্ত্রী সুমাইয়া (৪৫) ও তার ছেলে বর আজম (২৫), শরীফুল ইসলাম (২৬), মমিন (৩২) এবং চালক স্বাধীন (২৮)। স্বাধীন কামারখন্দের জামতৈল গ্রামের মন্টু সেখের ছেলে।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কউশিক আহমেদ বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার সলক রেলক্রসিং এলাকায় একটি বরবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে বর-কনেসহ মাইক্রোবাসের নয় যাত্রী নিহত হন। সেই সঙ্গে ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com