রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

এইচএসসিতে পাশের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ

তরফ নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে সংবাদ সম্মেলন করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।

এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮টি সাধারণ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। এ বছর কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডেসহ মোট ১০ বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এবছর  গত বছর এ হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ।
দুপুর ১টায় শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ কলেজ ও মাদরাসা থেকে এ ফল জানতে পারবে। এ ছাড়া এসএমএস ও অনলাইনেও ফল জানা যাবে।

উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫।

এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০। এ ছাড়া মাদরাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে এইচএসসি (বিএম) ১ লাখ ২৪ হাজার ২৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com