রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকাল ৩টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল মৎস্য সপ্তাহের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। এ বছরের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশব্যাপী পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯। তিনি অত্র উপজেলায় মৎস্য সেক্টরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

তিনি আরো বলেন, ২০১৮-১৯ সালের অত্র উপজেলায় মাছের উৎপাদন ছিল ২,৮৩৬.৩২ মে.টন। যা আগের তুলনায় ৮% বেশি। সরকারের গৃহিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অত্র উপজেলার মাছের উৎপাদন আশানূরূপ বৃদ্ধি পাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর কার্যক্রম অব্যাহত রাখবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্ররসারণ কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী, শিক্ষক আবিদ আলী, তাহের আহম্মদ চৌধুরী ও কবির আহম্মদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com