বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

রাজধানীর উত্তরায় অর্ধগলিত লাশ উদ্ধার

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল পাঁচটার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, খবর পেয়ে উত্তরার ৫ নম্বর সেক্টরের ১ নম্বর রোড এলাকার দুটি বাড়ির মাঝের সরু জায়গা থেকে ওই অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, মৃতদেহের দু’টি পা ভাঙা পাওয়া গেছে। পুলিশের ধারণা কয়েক দিন আগে অজ্ঞাত ওই ব্যক্তি উপর থেকে পড়ে গিয়ে মারা যেতে পারেন। এছাড়া অন্য কোনো বিষয় আছে কী-না সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। নিহতের নাম ঠিকানা এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com