রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর ত্রাণ বিতরণ

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জের কসবা এলাকার একটি মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

বৃহস্পতিবার দুপুরে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ, সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা প. প. কর্মাকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ১ হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী।

এসবের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, মসলা, নুডুলস, লবন, সেমাইসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com