রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ধলাই নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদে নিখোঁজ হওয়ার সাত পর হেলাল মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুলাই) রাতে মরদেহ উদ্ধার করা হয়। হেলাল উপজেলার রাজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ১৩ জুলাই মধ্যরাতে নৌকা নিয়ে সীমান্ত এলাকায় পাথর উত্তোলন করতে যান আট থেকে ১০ জন শ্রমিক। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের ধাওয়া করলে নৌকা থেকে ধলাই নদে ঝাপ দিয়ে পালানোর সময় হেলাল নিখোঁজ হন। পরদিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার সাতদিন পর তার মরদেহ ধলাই নদে ভেসে ওঠে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, হেলালের ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com