রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আম্পায়ার-মুশফিকদের অবাক করে হাঁটা ধরলেন মেন্ডিস

তরফ স্পোর্টস ডেস্ক : মুশফিক তবু হালকা আবেদন করলেন। বোলার রুবেল হোসেন তো আবেদনই করেননি। আম্পায়ারও  মুশফিকের আবেদনকে পাত্তা দিলেন না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হাঁটা শুরু করলেন ব্যাটসম্যান। দলের চাপের মুহূর্তেও অসাধারণ ‘ক্রিকেট স্পিরিট’র নজির স্থাপন করলেন লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস।

রুবেল হোসেনের করা লঙ্কান ইনিংসের ৩৫তম ওভারের শেষ বল। শর্ট লেন্থের বলটিতে কাট করতে চেয়েছিলেন মেন্ডিস। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে জমা হয় মুশফিকের গ্লাভসে। বাংলাদেশের উইকেটরক্ষক হালকা আবেদন করলেও আম্পায়ারের সাড়া না পেয়ে হেলমেট তুলতে যাচ্ছিলেন। বোলার রুবেল তখন ফিরছেন বোলিং লাইনে। কিন্তু ব্যাটসম্যান মেন্ডিস তখন ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।

মেন্ডিসের এই দুর্দান্ত নজির সবার নজর কেড়েছে। তিনি চাইলেও ক্রিজে থাকতে পারতেন। রিপ্লেতে দেখা গেছে বল তার ব্যাটের কানায় আলতো ছোঁয়া লাগিয়ে গেছে। কিন্তু বাংলাদেশের হাতে রিভিও ছিল না। তাছাড়া বাংলাদেশ দলের কেউ বুঝতেও পারেননি যে বল ব্যাটে লেগেছে। কিন্তু মেন্ডিস ফিফটি থেকে ৭ রান দূরত্বে দাঁড়িয়েও অসাধারণ ভদ্রতা দেখালেন। তার এই আচরণ মনে করিয়ে দিল অ্যাডাম গিলক্রিস্ট, স্টিভ ওয়াহ, এবি ডি ভিলিয়ার্সের অনন্য ভদ্রতার নজিরগুলো।

৩৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com