বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পাকিস্তানে বাড়ির ওপর সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সামরিক শহর রাওয়ালপিন্ডিতে সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু এবং ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে রাওয়ালপিন্ডির মোরা কালুর কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

এ ঘটনায় আরও ১২ বেসামরিক আহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাতে জানিয়েছে ডন, বার্তা সংস্থা রয়টার্স।

বিমানটি বিধ্বস্ত হওয়া কারণ এবং সেটি কোন ধরনের সে সম্পর্কে কিছু জানায়নি পাকিস্তান সেনাবাহিনী।

যে ভবনটির ওপর বিমানটি বিধ্বস্ত হয় সেটিতে আগুন ধরে গিয়েছিল। সামরিক বাহিনীর ও বেসামরিক উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী শহর রাওয়ালপিন্ডিতেই দেশটির সেনাবাহিনীর সদরদপ্তর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com