রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বানিয়াচং-হবিগঞ্জ মহাসড়ক দখল করে চলছে বালুর রমরমা ব্যবসা

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : বানিয়াচং হবিগঞ্জ মহাসড়কের বেশ কয়েকটি জায়গা অসাধু বালুখেকোদের দখলে চলে গেছে। আর এই বালুরস্তুুপ রেখে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। ফলে এই রাস্তায় প্রতিনিয়তই ঘটছে নানা রকমের দুর্ঘটনা।

প্রচন্ড রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে যান চলাচলে। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদেরও। বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। দিনেদুপুরে এমন বেআইনি কাজ করলেও কোনো ব্যবস্থা নিচ্ছেনা স্থানীয় প্রশাসন। সরেজমিনে বানিয়াচং হবিগঞ্জ মহাসড়কের শুটকী ব্রিজের দক্ষিণের অংশে গিয়ে দেখা যায় প্রায় ১২টি বালুরস্তুপ রাখা হয়েছে সেখানে।

অন্যদিকে রত্না ব্রিজ যাওয়ার আগে আরো কয়েকটি জায়গায় বালুরস্তুুপ চোখে পড়েছে। এসব বালু রাখার ফলে হালকা বাতাস এলেই ছোট ছোট বালুর কণা যানবাহন চালক ও যাত্রীদের চোখে মুখে এসে পড়ছে। বাতাসের সাথে সারাক্ষণই উড়ছে বালু। যেখানে সেখানে এলোমেলো বালুর স্তুুপের কারণে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। দ্রুত এই সড়ক থেকে অবৈধ বালুর স্তুুপ সরানেরা জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেছেন চালক ও যাত্রীরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা কিছুদিন আগেও এই বালুর মালিকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। এ ব্যাপারে সরেজমিনে তদন্ত করে দেখা হবে। যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবেনা প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়ার কথা ও জানালেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com