রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সরকারের নজরদারির অভাবে চামড়ার বাজারে ধ্বস

তরফ নিউজ ডেস্ক : স্মরণকালের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। রাজধানীতে নির্ধারিত দামের অর্ধেকেও চামড়া বিক্রি করতে পারছেন না মৌসুমি ব্যবসায়ীরা। আর এর জন্য তারা ট্যানারি মালিকদের দায়ী করছেন। কিন্তু ব্যবসায়ীদের এ দাবি অস্বীকার করে দরপতনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি ট্যানার্স অ্যাসোসিয়েশনের।

কোরবানিকে কেন্দ্র করে সারা দেশে কয়েক লাখ মৌসুমি ব্যবসায়ী, সাময়িক সময়ের জন্য অর্থলগ্নি করেন চামড়া ক্রয়ে। কাঁচা চামড়া ব্যবসায়ীদের হাত ঘুরে যা প্রবেশ করে ট্যানারিতে। বিপুল সংখ্যক চামড়া কেনাবেচায় শৃঙ্খলা ধরে রাখতে সরকারও বেধে দেয় দাম।

কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে এবার। রাজধানীতে বেধে দেয়া দামের অর্ধেকে নেমেছে কাঁচা চামড়ার দাম। প্রতি বর্গফুট গরুর চামড়া যিক্রি হচ্ছে গড়পড়তা ১৫ থেকে ২০ টাকা দরে। গড়ে প্রতিটি ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। চামড়া ক্রয়ে ট্যানারি মালিকদের অনীহার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি, বলছেন মৌসুমি ব্যবসায়ীরা। যদিও তা মানতে নারাজ ট্যানার্স অ্যাসোসিয়েশন।

এদিকে চামড়ার বাজারে ধসের পেছনে সরকারের নজরদারির অভাবকে দায়ী করছেন অর্থনীতিবিদরা।

বিশ্লেষকরা বলছেন, দাম বেঁধে দিয়েই দায়িত্ব শেষ, মাঠপর্যায়ে তা মানা হচ্ছে কিনা, তার কোনো তদারকি নেই সরকারের। আর এ অবস্থার সুযোগে স্মরণকালের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া।

তাদের মতে, সমাজের দরিদ্র অংশের পাশাপাশি কোরবানির চামড়া বিক্রির অর্থের অন্যতম বড় সুবিধাভোগী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও। চামড়ার দামের এমন নিম্নমুখী প্রবণতায় চলতি বছর এইসব প্রতিষ্ঠানগুলোও ক্ষতির সম্মুখীন হবে

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com