বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারি আটক চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় স্ত্রী পুত্র হারালেন ফুটবলার সোহেল রানা

তরফ স্পোর্টস ডেস্ক : সড়ক দূর্ঘটনায় স্ত্রী ও তিন বছরের একমাত্র সন্তানকে হারিয়েছেন  শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলার সোহেল রানা। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোহেল রানা নিজেও। শনিবার মানিকগঞ্জ নিজ বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে বেলা ১২টার দিকে সাভারের নবীনগর এলাকায় সোহেলের মটর সাইকেলকে একটি মাইক্রো বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তার স্ত্রী আফরিন ও শিশুপুত্র আফরান।

২০ নভেম্বর ফেডারেশন কাপের সেমিফাইনালের পর খেলোয়াড়দের ৩ দিনের ছুটি দিয়েছিলেন শেখ রাসেল কোচ সাইফুল বারী টিটু। সেই ছুটিতেই স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন সোহেল রানা। শনিবার বিকেল থেকে শেখ রাসেলের অনুশীলন শুরু হওয়ার কথা। ক্যাম্পে যোগ দিতেই তিনি ঢাকায় ফিরছিলেন।

মধ্যমাঠের কুশলী ফুটবলার সোহেল রানা বাংলাশে প্রিমিয়ার লীগ শুরু করেন ফেনী সকার ক্লাবের মাধ্যমে। এরপর মোহামেডান, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী হয়ে এবার যোগ দিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। জাতীয় দলে না খেললেও বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৯ দলে খেলেছেন এই মিডফিল্ডার।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com