রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

যুদ্ধবিরতি লঙ্ঘন, দিল্লির কূটনীতিককে পাকিস্তানের তলব

তরফ আন্তর্জাতিক ডেস্ক : নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতীয় সেনারা গুলি চালিয়েছেন বলে অভিযোগ এনে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

প্রতিবাদ জানাতে শুক্রবার (১৬ আগস্ট) দিল্লির পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার গৌরব আহলুওয়ালিয়াকে তলব করে ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তর। পরে লিপা এবং বাটল সেক্টরে ‘বিনা কারণে’ ভারতীয় সেনাদের গুলি চালানোর নিন্দা জানানো হয়।

ওই গুলিতে বৃহস্পতিবার পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মী এবং দুইজন বেসামরিক সদস্য নিহত হন। এসময় পাঁচ ভারতীয়ও নিহত হন বলে জানা যায়। যদিও ভারত কর্তৃপক্ষ এ বিষয়টি অস্বীকার করে আসছে।

ভারতের দিক থেকে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতিকে সম্মান জানানো, একইসঙ্গে সীমান্তে শান্তি বজায় রাখার জন্য দেশটিকে চিঠি দিয়ে আহ্বান জানিয়েছেন ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুসারে ভারতীয় পক্ষের উচিত ভারত ও পাকিস্তানের ইউএন সামরিক পর্যবেক্ষক দলকে (ইউএনএমওজিআইপি) তার ভূমিকা পালন করার অনুমতি দেওয়া। কিন্তু ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে, এলওসি যুদ্ধবিরতি অপ্রাসঙ্গিক।

এদিকে, জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সংকটের মধ্যে এ সপ্তাহের মধ্যেই আরও দুইবার ভারতীয় কূটনীতিক গৌরব আহলুওয়ালিয়াকে  তলব করে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com