সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা

তরফ নিউজ ডেস্ক : বন্ধুদের সাথে ঘুরতে যাবার পরিকল্পনা বা আড্ডা, কিংবা অফিসে সহকর্মীদের মাঝে যোগাযোগ সহজ করতে গ্রুপ চ্যাটের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এখন সেই সেবাকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার খাতিরে বন্ধ করতে যাচ্ছে ফেসবুক। শনিবার (১৭ আগস্ট) কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম ফেসবুক-এ প্রকাশিত এক পোস্টে উল্লেখ করা হয়, আগামী ২২ আগস্ট থেকে বন্ধ করে দেয়া হবে গ্রুপ ফিচার। এর ফলে তখন থেকে শুধু গ্রুপের পূর্বের চ্যাটগুলো পড়া যাবে। পোস্টে আরও জানানো হয়, বর্তমানে ফেসবুকের যে কাঠামো তৈরি করা হয়েছে, তার সাথে গ্রুপ চ্যাট ফিচারটি যায় না বলে ফেসবুক এই সুবিধাটি বন্ধ করে দিতে যাচ্ছে। এছাড়াও ফেসবুক তার ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা দিতেও বদ্ধ পরিকর। তবে ফ্রেন্ডলিস্টে না থাকা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা না গেলেও, ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা যাবে। তবে সেবার ধরণটি কী হতে পারে তা নিয়ে এখনই মুখ খুলছে না ফেসবুক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com