রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকায় আসছে জাতিসংঘ দল

তরফ নিউজ ডেস্ক : ডেঙ্গু রোগের জীবানু বাহি এডিস মশা নিধনে সরকারকে সহায়তা করতে জাতিসংঘের একটি বৈজ্ঞানিক দল আগামী বুধবার (২১ আগস্ট) ঢাকায় আসবে।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা—আইএইএ, খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা—ফাও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা—হু’র ৩ জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত দলটি এডিস মশার প্রজনন প্রাকৃতিক উপায়ে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবে।

সোমবার ভিয়েনা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রিয়ায় বাংলাদেশের দূতাবাসের বিশেষ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের দলটি আসছে। এ কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয় দূতাবাসকে সহায়তা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের ৩ জন বিশেষজ্ঞ আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো বৈজ্ঞানিক জ্ঞান জানার চেষ্টা করছি আমরা। আমরা আইএইএ-কে ধন্যবাদ জানাই বাংলাদেশকে সহায়তা করার জন্য।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com